বাড়িরাজ্যভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আই পি এফ টি -র বৈঠক

ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে আই পি এফ টি -র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ মে :  ২০১৮-র বিজেপি-র মাইলেজ দেওয়া শরিক দল আইপিএফটি বর্তমানে অস্তিত্বহীন। সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে একটি আসনেও জয় হাসিল করতে পারেনি। তারপরও পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড গঠন নিয়ে বুধবার আগরতলার সুপারি বাগান দশরথ দেব স্মৃতি ভবনে আই পি এফ টি -র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এম সি সি সন্মেলন করা হয়।

এই দিনের সন্মেলনে উপস্থিত ছিলেন আই পি এফ টি  সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারন সম্পাদক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন করে আই পি এফ টি সভাপতি প্রেমকুমার রিয়াং ও সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানিয়ে সন্মেলনের সূচনা করা হয়।

এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন প্রত্যেক বছরে এম সি সি কমিটির একদিন ব্যাপী বৈঠক করা হয়। কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে এডিসি নির্বাচনের ফলাফলা নিয়ে আলোচনার পশাপাশি আই পি এফ টি-র ৩ বছর হয়ে গেছে আগামী দিনে রাজ্য সন্মেলনের পাশাপাশি দলীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ভিলেজ কমিটি নির্বাচন যেন সঠিক সময়ে হয় তার জন্য রাজ্য সরকারের কাছে দাবী করছে আইপিএফটি। ভিলেজ কমিটির নির্বাচনের রূপরেখা নিয়ে এদিনের সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান তিনি। এখন দেখার বিষয় ভিলেজ কমিটির নির্বাচনে আইপিএফটি ফলাফল কতটা ভালো হয়। নাকি ভিলেজ কমিটি নির্বাচনেও এডিসি নির্বাচনের মতো শূন্য থাকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য