বাড়িরাজ্যঅধ্যাপক বদলির প্রতিবাদে অধ্যক্ষকে তারাবন্দি করে আন্দোলন ছাত্র-ছাত্রীদের

অধ্যাপক বদলির প্রতিবাদে অধ্যক্ষকে তারাবন্দি করে আন্দোলন ছাত্র-ছাত্রীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে : অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল বিলোনিয়া ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়। কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীরা। কলেজের ভেতরে আটকে পড়েন কলেজের অধ্যক্ষ। উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ছাত্রছাত্রীরা। ছাত্র ছাত্রীর কলেজ গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন চার ঘণ্টা অতিক্রম হলেও দেখা মিলেনি কোন আধিকারিকদের।

কলেজের ছাত্রছাত্রীরা জানান, কলেজে ছাত্রছাত্রী সংখ্যা ৭ হাজার, অধ্যাপক এবং অধ্যাপিকার সংখ্যা মাত্র ৪০ জন। কলেজ থেকে প্রতিনিয়ত অধ্যাপক এবং অধ্যাপিকার বদলি চলছে। গত কিছু দিনে জিওলজি, এডুকেশন বিভাগের অধ্যাপককে বদলি হয়েছেন। এছাড়াও নন টিচিং কর্মী এবং লাইব্রেরিয়ান বদলি হয়েছেন। তাদের পরিবর্তে অন্য কোন কর্মীকে কলেজে দায়িত্ব পালন করার জন্য আনা হয়নি। এর মধ্যেই আবার ইতিহাস বিভাগের অধ্যাপক সুশীল কলইকে বদলি করেছে উচ্চশিক্ষা দপ্তর। এরই প্রতিবাদে আন্দোলন শুরু করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই বিদ্যালয়ের ছাত্র বর্তমান উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন এই কলেজের জন্য নাকি তাঁর আবেগ আছে। অথচ এই কলেজ থেকে গণহারে বদলি চলছে, কিন্তু তিনি কোন ভূমিকা গ্রহণ করছেন না। এমনটাই বলে প্রতিবাদ জানায় ছাত্রছাত্রীরা।   এইদিন বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্য থেকে একের পর এক অসুস্থ হয়ে পরছে, আর দমকল কর্মীরা এসে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছে। আট থেকে দশ জন ছাত্র ছাত্রী বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য