Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য রেলপথ অবরোধ করে বিক্ষোভ

রেলপথ অবরোধ করে বিক্ষোভ

রেলপথ অবরোধ করে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মে : পানিসাগর রেল স্টেশনে আগরতলা-শিলচর এবং শিলচর-আগরতলা রুটের যাত্রীবাহী ট্রেনের নিয়মিত স্টপেজ চালুর দাবিতে বৃহস্পতিবার গণআন্দোলনে সামিল হন এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি স্টেশনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও জোরালোভাবে তুলে ধরেন আন্দোলনকারীরা। সকাল থেকেই রেল স্টেশন চত্বরে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা।

 পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর ও রেল পুলিশ। দীর্ঘদিনের এই দাবি দ্রুত পূরণের আহ্বান জানান, করোনা অতিমারির পর থেকেই পানিসাগর রেলস্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়েছে।দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানের দাবি জানালেও রেল দপ্তর কোনো সদর্থক ভূমিকা নেয়নি। এর প্রতিবাদে এবার রেললাইন অবরোধে সামিল হয়েছেন এলাকার সাধারণ মানুষের বক্তব্য। পরবর্তী সময় শিলচর-আগরতলা গামী ট্রেন পানিসাগর স্টেশনে পৌছালে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। অবশেষে দীর্ঘ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা অবরোধের পর রেল কর্তৃপক্ষ এনাউন্সমেন্টর মাধ্যমে অবরোধকারীদেরকে আশ্বস্ত করেন যে আগামী এক মাসের মধ্যে পানিসাগরে স্টপিস  দেওয়া হবে। তারপর এই আশ্বাস পেয়ে আইরা তাদের অবরোধ থেকে বিরত হন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha