বাড়িরাজ্যজিবি হাসপাতালে ধর্ষণের অভিযুক্তের বিচার মিলছে না পুলিশের জন্য বলে অভিযোগ

জিবি হাসপাতালে ধর্ষণের অভিযুক্তের বিচার মিলছে না পুলিশের জন্য বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :জিবি হাসপাতালের গোপন চেম্বারে ধর্ষণের অভিযোগের পর বছর অতিক্রান্ত হলেও অধরা অভিযুক্ত। চাঞ্চচল্যকর এই ঘটনায় জড়িত জিবির এক টেকনিক্যাল স্টাফ। অবশেষে সুবিচারের আশায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন নির্যাতিতা।

অভিযোগ নন্দন নগরের বাসিন্দা এক মহিলার ব্যক্তিগত ভিডিও নিয়ে তাকে জিবি হাসপাতালের বায়ুম্যাডিক্যাল রুমের টেকনিক্যাল বিভাগে কর্মরত শতরাজ কর্মকার নামের এক যুবক দীর্ঘদিন যাবত ব্ল্যাক মেইল করছিল। অবশেষে সেই ভিডিও ডিলিট করাতে শতরাজ কর্মকারের চেম্বারে ছুটে গিয়ে সেখানে মহিলাকে একটি গোপন রুমে নিয়ে নাকি জোরপূর্বক ধর্ষণ করে শতরাজ, এমনটাই অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদ জানালেই শতরাজ সহ আরও কয়েকজন সিকিউরিটি গার্ড মিলে নাকি ঐ মহিলাকে মারধর করে এবং তাকে চোর প্রমানিত করার চেষ্টা করে বলে অভিযোগ। এই নিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় গত ১৪ই ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন মহিলা। কিন্তু থানার পুলিশ এখন পর্যন্ত  তদন্ত করছে না। মিমাংসা করার জন্যে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনা নিয়ে বারংবার থানার দ্বারস্থ হওয়ায় তাকে হুমকি ধমকি দেবার অভিযোগ উঠেছে মহিলা থানার নিরুপা দে নামে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য