বাড়িরাজ্যউত্তর জেলা হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে আছে নেশা দ্রব্য সহ আপত্তিকর সরঞ্জাম

উত্তর জেলা হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে আছে নেশা দ্রব্য সহ আপত্তিকর সরঞ্জাম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে : এবার জেলা হাসপাতালে থাবা বসিয়েছে নেশা কারবারিরা। নেশা মুক্ত ত্রিপুরার স্লোগানকে ধুলিস্যাৎ করে দিতে চলেছে এ ধরনের ঘটনা। উল্লেখ্য, উত্তর জেলার মানুষ অসুস্থ হলে চিকিৎসা পরিষেবার জন্য ছুটে যায় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ট্রমা সেন্টারের শৌচালয় পরিণত হয়েছে অসামাজিক ক্রিয়া কলাপের আতুর ঘরে।

সংবাদ প্রতিনিধিদের কেমেরায় ফুটে উঠেছে ট্রমা সেন্টারের শৌচালয়ের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খালি মদের বোতল, অসামাজিক ক্রিয়া কলাপের প্রমান এবং খালি ড্রাগসের কৌটা। ট্রমা সেন্টারের এক সাফাই কর্মী জানান প্রায় প্রতিদিন শৌচালয় পরিষ্কার করতে গিয়ে তারা এই অবস্থা দেখতে পান শৌচালয়ের। নিয়মিত শৌচালয় পরিষ্কার করেন। তারপরও একই অবস্থা। তিনি অভিযোগ করেন ট্রমা সেন্টারের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীরা এই শৌচালয়ে রাতের বেলায় মদ্যপান করে। একই সাথে নানান অসামাজিক ক্রিয়াকলাপও করে। ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর প্রয়াত রাহুল কিশোর রায়ের মৃত্যুর পর থেকে ট্রমা সেন্টারের শৌচালয়ে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে বলেও জানান ঐ সাফাই কর্মী। একটি ট্রমা সেন্টারের শৌচালয়ে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ আদৌ কি মেনে নেওয়া যায়? এখন দেখার সংশ্লিষ্ট দপ্তরের হাসপাতালের ট্রমা সেন্টারের শৌচালয়ে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ বন্ধ করার জন্য আদৌ কোন উদ্যোগ গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য