বাড়িরাজ্যটাকা কান্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, সঙ্গে চাকরির বয়স সীমা নিয়ে সরকারের...

টাকা কান্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, সঙ্গে চাকরির বয়স সীমা নিয়ে সরকারের পরিকল্পনা জানান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মে :পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা এক ধাক্কায় পাঁচ বছর বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে।

তবে এ-ও বলা হয়েছে, গ্রুপ এ-র কোনও চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলে, তাতে কোনও বদল হবে না। গ্রুপ বি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে হচ্ছে ৪৫ বছর। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১১ মে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে মুখ্যমন্ত্রী সাংবাদিক কে জানিয়ে দেন, সব রাজ্যের একরকম পরিস্থিতি নয়।

আর্থিক স্বচ্ছলতার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নিতে হয়। সব রাজ্যের মত একই সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটা গতানুগতিক হয়ে যাবে। যার কারনে ত্রিপুরার আর্থিক অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয় বলো জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেন, সালেমায় টাকা কান্ডের ঘটনা উনার নজরে আসতে পেরে সঙ্গে সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এখন তদন্তে কি বের হয়ে আসে সেটাই দেখার বিষয় বলে জানান মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন কোনভাবেই বেআইনি অর্থ কান্ডের ঘটনা সংঘটিত হলে বরদাস্ত করা হবে না। পুলিশ যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য