বাড়িরাজ্যপ্রয়াত কাউন্সিলরের বাড়িতে গেলেন সুশান্ত, ২৪ ঘন্টা পরেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ...

প্রয়াত কাউন্সিলরের বাড়িতে গেলেন সুশান্ত, ২৪ ঘন্টা পরেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : এক কলঙ্কজনক অধ্যায়ের রচনা হলো সুশাসন জামানায়। রাষ্ট্রবাদী দলের গোষ্ঠী কোন্দল কেড়ে নিল কাউন্সিলরের জীবন। মঙ্গলবার ভোরে নিজ বাড়ির শৌচালয় থেকে মৃতদেহ উদ্ধার হয় এই ধর্মনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি তথা ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের। বুধবার প্রয়াত রাহুল কিশোর রায়ের বাড়িতে ছুটে যান প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। সুশান্ত দেব এইদিন স্থানীয় যুব মোর্চার নেতৃত্বদের সাথে নিয়ে রাহুল কিশোর রায়ের বাড়িতে যান।

কথা বলেন মৃত রাহুল কিশোর রায়ের পরিবারের লোকজনদের সাথে। এইদিন মৃত রাহুল কিশোর রায়ের স্ত্রী বিজেপি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট বলেন স্বদলীয় গোষ্ঠী কোন্দলের শিকার তাঁর স্বামী। তাঁর স্বামীর মৃত্যুর জন্য দায়ী বিজেপি। প্রয়াত রাহুল কিশোর রায়ের স্ত্রীর বক্তব্য শুনার পর সুশান্ত দেব নীরবে সেই বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান রাহুল কিশোর রায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। রাহুল যুব মোর্চার একজন ভালো কর্মী ছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুশান্ত দেব জানান তিনি নিজেও মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন।

স্বদলীয় কোন্দলের বিষয়টি এইদিন এড়িয়ে যান সুশান্ত দেব। এদিকে ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ। অভিযুক্তরা বর্তমানে পলাতক। তবে রাজনৈতিক মহল মনে করছে অভিযুক্তদের পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে এলাকার হাইকমান্ড। এবং দলও চাইছে বিষয়টি ধাপাঝাপা পড়ে যাক। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ খানার পুলিশ অফিসারদের কান খাড়া করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে অভিযুক্তদের বিভিন্ন জায়গায় তল্লাশি করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য