Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য প্রশাসনকে কাঠ পুতুল করে মডেল ত্রিপুরা "দিনে ডাকাতি" চলছে

প্রশাসনকে কাঠ পুতুল করে মডেল ত্রিপুরা "দিনে ডাকাতি" চলছে

প্রশাসনকে কাঠ পুতুল করে মডেল ত্রিপুরা "দিনে ডাকাতি" চলছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল :  প্রশাসনকে ম্যানেজ করে সরকারি টাকায় সরকারি জমির মাটি দিয়ে অবৈধভাবে দেদার পুকুর ভরাটের কাজ চলছে। ঘটনা খোয়াই ধলাবিল স্থিত চা বাগান সংলগ্ন এলাকায়। প্রায় ৭০ কোটি টাকা ব্যয় করে শুরু হয়েছে খোয়াই জেলা হাসপাতালের কাজ।

 সরকারের এইরকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপ্লুত গোটা খোয়াই জেলার জনগণ। ঠিক তখনই স্থানীয় সূত্রে খবর খোয়াই পূর্ত দপ্তরের বাস্তুকার ও ঠিকাদার মিলে সংশ্লিষ্ট স্থানের মাটি অন্যত্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে পুকুর ও জমি ভরাটের কাজ করছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ। গোটা বিষয়টি যখন পূর্ত দপ্তরের খোঁজ খবর নেওয়া হয় তখন দপ্তর জানিয়েছেন কনস্ট্রাকশনের কাজ যেখানে হচ্ছে।

সেখান থেকে চার কিলোমিটারের মধ্যে ভরাট করার কাজ চলছে। কিন্তু অন্যদিকে ঠিকাদার এবং বাস্তুকার মিলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে পুকুর ভরাট ও জমি ভরাট চালাচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে শুভবুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য যেখানে রাজস্ব দপ্তর বারবার সাধারণ জনগণকে বার্তা দিচ্ছেন সরকারি অনুমোদন ব্যথিত পুকুর এবং নাল জমি ভরাট না করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি উন্নয়নমূলক কাজের মাটি দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে ভরাটের কাজ চলছে। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন গোটা বিষয়টি নিয়ে শীত ঘুমে আচ্ছন্ন। এখন দেখার বিষয় প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর প্রশাসনের টনক নড়ে কিনা। কারণ এটা "দিনে ডাকাতি" করা চলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha