বাড়িরাজ্যএক যুবককে অপহরণ করে প্রাণে মারার চেষ্টা অভিযোগ

এক যুবককে অপহরণ করে প্রাণে মারার চেষ্টা অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ এপ্রিল : তিন যুবক মিলে এক যুবককে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর থানাধীন হরিহরদুলা এলাকার রনি মিয়া সোমবার সন্ধ্যা বেলা তার নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে  যাওয়ার সময় বিশালগড় বাজারে গিয়ে ফল কিনে ঘনিয়ামারা এলাকার তার এক বন্ধু আকাশের সাথে যোগাযোগ করেন। ঘনিয়ামারা চৌমুহনী এলাকা যেতেই রনি মিয়ার আড়ালে তার বন্ধু আকাশ আরো দুই যুবকের সাথে যোগাযোগ করে। সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় অরবীন্দ্রনগর স্কুলের পাশে।

সেখানে গিয়ে রাজু জয়নাল এবং আকাশ তিনজন মিলে মারধোর করে রনি মিয়াকে। পরবর্তী সময়ে তার সঙ্গে থাকা নগদ টাকা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরে রনি মিয়ার মোবাইলে ফোন আসে তার বাবার। কুড়ি হাজার টাকা পাঠিয়েছে তার বোনকে দিয়ে আসার জন্য। এবং এই টাকা রাখা আছে বিশালগড় এক দোকানে। সেই খবর জেনে যায় সেই তিন অপহরণকারী আকাশ, জয়নাল এবং রাজু। সঙ্গে সঙ্গেই রনি মিয়াকে সেখান থেকে বাইকে চেপে বিশালগড়ের উদ্দেশ্যে নিয়ে আসে সেই কুড়ি হাজার টাকাও ছিনিয়ে নেওয়ার জন্য।

একটা সময় রনি মিয়া বিশালগড় নিয়ে আসলে বাইক থেকে ঝাপ দিয়ে মাটিতে পড়ে কোনরকমে তার জীবন বাঁচায়। তারপর বিশালগড় থানায় এসে আশ্রয় নিয়ে। পরবর্তী সময়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে রনি মিয়া অভিযোগ করেন সেই ঘটনার মূল নায়ক ঘনিয়ামারা এলাকা টিটু আহমেদ। সম্পূর্ণভাবে মদত দিয়েছে টিটু আহমেদ বলে অভিযোগ করেন।উল্লেখ্য, এই ঘটনা অনেকের মনে ধোঁয়াশা সৃষ্টি করেছেন। কারণ রাতের বেলা এত টাকা লেনদেন করার পেছনে মূলত কি কারণ থাকতে পারে? রনি মিয়া অভিযোগটি তুলেছে তা কতটা সত্য? নাকি সে তার বন্ধুদের সঙ্গে কোন এক বিষয়কে কেন্দ্র করে আর্থিক ঝামেলায় ফেসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য