Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য পরকীয়ার অভিযোগে সিকিউরিটি গার্ডকে মারধর

পরকীয়ার অভিযোগে সিকিউরিটি গার্ডকে মারধর

পরকীয়ার অভিযোগে সিকিউরিটি গার্ডকে মারধর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ এপ্রিল :পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির গার্ডকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক মহিলার স্বামী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়।

ঘটনায় জানা যায় গামাই বাড়ি এলাকার এক ব্যক্তির স্ত্রীর সাথে একই এলাকার হাসপাতালে কর্মরত সিকিউরিটি গার্ড রাজিব মালাকারের অবৈধ সম্পর্ক দীর্ঘদিন ধরে। সোমবার রাতে সেই মহিলার স্বামী রাজীব মালাকারকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে এলাকার লোক এবং রাজীব মালাকারের মা তাকে তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

তার সারা শরীর এবং মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুডা মহকুমা হাসপাতালে। যদিও রাজিব মালাকারের মা ওই অবৈধ সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি এ ব্যাপারে আইনের সাহায্য নেবেন বলে জানান। তবে তার অবস্থা বর্তমানে সংকটজনক হওয়ায় তাকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha