স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল : মানিক সাহা নিজেও ডুবলো, আবার তিপরা মথার জিরো পারফর্মেন্সের পরেও ২৪ আসনে জয় পেয়ে ক্ষমতায় ফিরে আসার সহযোগিতা করে দিয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিপরা মথা ও বিজেপি -র জয়ী প্রার্থীদের ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা জানিয়ে এই কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন এবারও পাহাড়ে সিপিআইএম খাতা খুলতে পারেনি এটা সত্যি। তবে গত পাঁচ বছরে তিপরা মথার কোন সাফল্য বা পারফরম্যান্স ছিল না পাহাড়ে।
শুধুমাত্র আবেগ পুঁজি করেছে তারা। আর এই আবেগকে বর্তমান পর্যায়ে পৌঁছানোর জন্য বড় ভূমিকা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে গত পাঁচ বছরে তিপরা মথার ব্যর্থতা এবং এডিসির অনিয়মকে আড়াল করে দিয়ে এমন একটা ফলাফল করার জন্য সুযোগ করে দিয়েছে। সুতরাং জবরদস্তি ভাবে এই ফলাফল কেড়ে নিয়েছে বলা যায় না। এটা স্বীকার করতে হবে। তিনি আরো বলেন, থানসা মানে চুরি করুক, প্রতিশ্রুতি রক্ষা করতে না পারুক – থানসা রাখতে হবে। তিনি আরো বলেন, তিপরা মথার একজন ব্যক্তির ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি নেই, আবেগ ছাড়া তাদের কোন কর্মসূচি নেই। ছয় মাস সাত মাস অন্তর অন্তর পরিস্থিতিকে পুঁজি করে বিভিন্ন শ্লোগান তুলছে। তাই এই রাজনৈতিক দল আগামী দিন রাজ্যে প্রভাব তৈরি করবে বলে মনে করা যায় না। একই সঙ্গে গণমুক্তি পরিষদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, তিপরা মথা ও বিজেপি-র কাছে আবেগ ছড়ানো এবং পয়সা ছড়ানো ছাড়া আর কিছু নেই। যার কারণে পরিস্থিতি মাঝেমধ্যে এমন হয় যে বাস্তবমুখী কর্মসূচি বা আদর্শও সাময়িকভাবে ভোঁতা হয়ে। এটাই অভিজ্ঞতা দেশের বর্তমান রাজনীতিতে।

