Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যপাল

শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যপাল

শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ এপ্রিল :  আগরতলা শহরে এবং শহরতলী এলাকাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় পানীয় জল সংকট চরম আকার ধারণ করেছে। নিয়মিত পানীয় জল মিলছে না মানুষের। বিভিন্ন সময় অভিযোগ জানাতে সংশ্লিষ্ট দপ্তরে গেলে সরাসরি জানিয়ে দেওয়া হয় যান্ত্রিক ত্রুটির কারণে পানীয় জল মিলছে না তাদের। এরই মধ্যে বৃহস্পতিবার  আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যপাল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

তিনি আখাউরা পয়ঃনিষ্কাশন শোধনাগার, চন্দিনামুড়ার এমআরএফ স্টেশন সহ ট্রান্সফার স্টেশন ও উষা বাজারের জল শোধনাগার ঘুরে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। রাজ্যপাল কথা বলেন পাম্প অপারেটর থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, আগরতলা শহরবাসীর মধ্যে যেন পানীয় জল সঠিকভাবে পৌঁছায় তার জন্য ব্যবস্থাপনা রয়েছে। বিভিন্ন প্রকল্প এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানীয় জল যাতে মানুষের কাছে আরো সঠিকভাবে পৌঁছানো যায় সে বন্দোবস্ত করছে দপ্তর। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে ট্রিটমেন্ট প্লান্ট গুলি রয়েছে সেগুলো অত্যন্ত ভালো বলে দাবি করেন রাজ্যপাল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha