Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য পুনঃভোটের ঘোষণা দিল রাজ্য নির্বাচন আয়োগের সচিব

পুনঃভোটের ঘোষণা দিল রাজ্য নির্বাচন আয়োগের সচিব

পুনঃভোটের ঘোষণা দিল রাজ্য নির্বাচন আয়োগের সচিব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : ১৭ নং পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের ৩৯ নং বুথে পুনঃভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশনার নোটিশ জারি করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ১৭ নং পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের ৩৯ নং বুথে ভোট চলাকালিন সময় রবিবার একটি ঘটনা ঘটে। যা নিয়ে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হয়।

 তদন্তক্রমে জানা যায় ১৭ নং পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের ৩৯ নং বুথে ইভিএম মেশিন টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে। তাই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার জন্য ১৭ নং পেকুয়ারজলা-জন্মেজয়নগর কেন্দ্রের ৩৯ নং বুথে পুনঃভোটের জন্য রাজ্যের নির্বাচন কমিশনার নোটিশ জারি করেছেন। রাজ্য নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে পুনঃভোট।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha