স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ এপ্রিল : পুলিশ প্রশাসনের দুর্বলতার কারণে দুই শতাধিক গণদেবতা এ ডি সি নির্বাচনের দিন ভোট দান থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ খোয়াই বৃন্দাবন ঘাটের ভোটারদের। ১০ নং কুলাই চম্পাহাওয়র আসনের অন্তর্গত হাজারি পাড়ার ১৭ এবং ১৮ নাম্বার বুথ কেন্দ্রের দুই শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নি। তাদের বক্তব্য, ১৯৯৭ সালের জাতি দাঙ্গায় তারা নিজের আত্ম রক্ষার জন্য বৃন্দাবন ঘাট এলাকার চলে আসে। কিন্তু এলাকার ভোটার তালিকায় আজও তাদের নাম রয়ে গেছে।
তাই তারা নির্বাচনের দিন সকল দশটা নাগাদ ভোট দান করার জন্য খোয়াই হাজারী পাড়া ভোট কেন্দ্রে যাওয়ার সময় এলাকার কিছু উশৃংখল যুবক ও মহিলারা তাদেরকে বাধা দান করে। বিভিন্নভাবে হুমকি, ধমকি দিতে থাকে। পরে ভোটাররা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। তাতেও কাজের কাজ কিছু হয়নি। বিশেষ করে পুলিশ দায়িত্ব নিতে চায়নি বলে তারা জানান। পরবর্তীতে বৈধ ভোটাররা উশৃংখল যুবকদের হুমকি ধমকি দিয়ে ভোট কেন্দ্র ছাড়তে বাধ্য হয় বলে অভিযোগ। অপরদিকে পুলিশ প্রশাসন ও বৈধ ভোটার দের ভোটদানে নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ।

