স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ এপ্রিল : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বুধবার করব মহকুমার শিলা ছড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ন মনু বনকুল এলাকায় তিপরা মথার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন থানসা একতা এবং এক যোদ্ধা কে ভয় পান রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রদ্যুৎ কিশোর যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তার সামনেই কিছুটা দূরে ছিল বাংলাদেশ। বক্তব্য রাখতে রাখতে আচমকায়ে তিনি হুমকির সুরে বললেন একদিন সেই বাংলাদেশের অঞ্চল টুকুও নিয়ে নেবেন পৃথক তিপরা ল্যান্ড গঠন করার জন্য। বাংলাদেশকে ভেঙে দিয়ে একদিন কক্সবাজার এবং চট্টগ্রাম নিয়েই পৃথক তিপরা ল্যান্ড গঠন করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এক তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলন হবে তিপরাসা দের ভবিষ্যৎ গঠন করার আন্দোলন। এদিন অবশ্য এডিসি নির্বাচনকে সামনে রেখে বীরচন্দ্র নগর কলসি এলাকায় এক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ আরো অনেকেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান