Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মেয়ে

পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মেয়ে

পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মেয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ মার্চ : জন্মদাতা পাষণ্ড পিতার দ্বারা ধর্ষণের শিকার হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা মেয়ে। এই ঘটনা আমবাসা টিআরটিসি পাড়া সংলগ্ন এক এলাকায়। ঘটনার বিবরণে পুলিশ কর্মীর কাছ থেকে জানা যায়, অভিযুক্ত পিতা নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বলে মামলা হয় বুধবার। সাথে সাথে আমবাসা মহিলা থানার পুলিশ অভিযুক্তকে জালে তুলতে ঘটনাস্থলে যায়।

এবং রাতেই অভিযুক্তকে জালে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। বৃহস্পতিবার অভিযোগ পিতাকে আদালতে তুলে। এদিকে নাবালিকা মেয়েটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে। উল্লেখ্য, কিছু বিকৃত মানসিকতার জন্য পরিবারের কাছে নিরাপদ নয় নাবালিকা মেয়েরা। কিন্তু একটা পরিবার নারীদের জন্য সর্বশেষ নিরাপত্তার জায়গা হওয়ার কথা। সেই জায়গায় পর্যন্ত আজ নিরাপদ নয় পাষণ্ড জন্মদাতা এক পিতার কারণে সেটা স্পষ্ট হলো এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha