Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য রহস্যজনক মৃতদেহ উদ্ধার

রহস্যজনক মৃতদেহ উদ্ধার

রহস্যজনক মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : খোয়াই বারবিল স্টেডিয়ামের পার্ক স্যাড থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটায় খোয়াই বারবিল স্টেডিয়ামের পার্ক স্যাড মধ্যে এই ব্যক্তির মৃতদহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম দয়াল দেব। বাড়ি বারবিল গ্রামে।

 বারবিল গ্রামের জনৈক্য বাসিন্দা দয়াল দেবকে বিকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। পরিবারের লোকজন বারবিলের স্টেডিয়ামের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে। স্টেডিয়ামের পার্ক সেডের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। পুলিশ মৃতদেহে কোন অস্ত্রের আঘাতের চিহ্ন পায়নি। মুখের মধ্যে রক্তক্ষরণ দেখতে পায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। খোয়াই থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এলাকাবাসী সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শারিরীক অসুস্থতায় ভোগছিল দয়াল দেব। পাশাপাশি প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করত। ফলে অধিকাংশ দিনই বাড়ির বাইরে রাত্রি যাপন করত। এখন দেখার বিষয় আদৌ কি শারিরিক অসুস্থতা এবং আকন্ঠ মদ্যপানে ফলে মৃত্যু হয়েছে? নাকি অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট কি বেড়িয়ে আসে সেদিকে নজর এলাকাবাসীর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha