স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১০ মার্চ : বিগত দু-বছরের মতো মঙ্গলবার ত্রিপুরা অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ফায়ার ব্রিগেড চৌমুহনি স্থিত হেডকোয়ার্টারে এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী, প্রাক্তন অধিকর্তা উত্তম মন্ডল সহ অন্যান্যরা।
দপ্তরের প্রাক্তন অধিকর্তা জানান, দমকল কর্মীরা সমাজের জন্য কাজ করেন। যেহেতু দপ্তরের মধ্যে এবার রক্তদান শিবিরের সূচনা হয়েছে তাই ক্যালেন্ডার অনুযায়ী যাতে রক্তদান শিবির করেন তার জন্য আহ্বান জানান তিনি। অপরদিকে যুগ্ম অধিকর্তা জানান, গত দু’বছর ধরে দমকল কর্মীরা এভাবে রক্তদান শিবির করে আসছে। আগামী দিনও অব্যাহত থাকবে। আরো বলেন, রক্তের বিকল্প নেই। রক্তের মাধ্যমে মানুষের জীবন বাঁচে। তাই রক্তদানের মত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।

