Tuesday, March 10, 2026
বাড়িরাজ্যদপ্তরের উদাসীনতায় দু'বছর ধরে জল সংকটে ভুগছে গ্রামবাসী

দপ্তরের উদাসীনতায় দু’বছর ধরে জল সংকটে ভুগছে গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৯ মার্চ:  কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর কচুছড়া গ্রাম পঞ্চায়েতের কবিরাজটিলা গ্রামে প্রায় দুই বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। কেন্দ্রীয় সরকারের বহুল প্রচারিত জল জীবন মিশন প্রকল্পের আওতায় গ্রামে একটি পানীয় জল প্রকল্প চালু করা হলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

 অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের জলের মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে, কিন্তু তা মেরামতের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। গ্রামবাসীদের দাবি, সমস্যার সমাধানের জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও প্রতিবারই নানা অজুহাত শুনতে হয়েছে। কখনো বলা হয়েছে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়ে গেছেন, নতুন কর্মকর্তা এলে বিষয়টি দেখা হবে। আবার কখনো জানানো হয়েছে যে দপ্তরে পর্যাপ্ত ফান্ড নেই, তাই মেশিন মেরামত করা সম্ভব নয়। ফলে অনেকেই প্রতিদিন দূর-দূরান্তে গিয়ে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর অভিযোগ, কাগজে-কলমে প্রকল্প থাকলেও বাস্তবে তা যেন শুধুই দেখানোর জন্য। ফলে “ঘরে ঘরে জল” দেওয়ার প্রতিশ্রুতি আজ কবিরাজটিলা গ্রামের মানুষের কাছে শুধুই একটি স্লোগানে পরিণত হয়েছে। এদিকে এলাকায় ক্ষোভ ক্রমশ বাড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য