Saturday, July 25, 2026
বাড়ি রাজ্য দুই দিনের সফরে ত্রিপুরায় উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

দুই দিনের সফরে ত্রিপুরায় উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

দুই দিনের সফরে ত্রিপুরায় উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন

আগরতলা, ৭ মার্চ (হি.স.) : দুই দিনের সফরে শনিবার ত্রিপুরায় পৌঁছালেন দেশের উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। বিকেলে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তিনি আগরতলায় মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

উপরাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে. কে. সিনহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

বিমানবন্দর থেকে উপরাষ্ট্রপতি সোজা লোকভবনে যান। লোকভবনে উপরাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয় নিরাপত্তা বাহিনীর তরফে।

তাঁর সফরকে ঘিরে রাজধানী আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুই দিনের এই সফরকালে উপরাষ্ট্রপতি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কর্মসূচিতেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া রবিবার তিনি উদয়পুরে অবস্থিত মাতাবাড়ি তথা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কর্মসূচিও রয়েছে। সফরসূচি শেষে রবিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে ত্রিপুরা ত্যাগ করবেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

    এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান