স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মার্চ : একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে শনিবার দুই দিনের রাজ্য সফরে আসছেন দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত। রাজ্য সফরকালে এলবার্ট এক্কা পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ে ১৪ তম সমাবর্তন অনুষ্ঠান, হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করবেন।
এছাড়াও তিনি উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে গিয়ে মায়ের পূজা দেবেন। উপরাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে ইতি মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপরাষ্ট্রপতি এমবিবি বিমান বন্দর থেকে যে সড়ক দিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেই সড়কে এইদিন কনভয়ের মহড়া দেওয়া হয়। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় এই চিত্র ফুটে উঠে। উপরাষ্ট্রপতির রাজ্য সফরে যেন কোন ধরনের সমস্যা না হয় তার জন্য সতর্ক প্রশাসন। তাই শুক্রবার কনভয় দিয়ে চূড়ান্ত মহড়া দেওয়া হয়।
এদিকে শুক্রবার দুপুরে আগরতলা শহরে রাস্তার পাশে বেআইনিভাবে রাস্তা দখল করে থাকা গাড়ি গুলি ক্রেন দিয়ে নিয়ে যায় ট্রাফিক কর্মীরা। রাস্তার পাশে দিনের পর দিন বেদখল করে গাড়ি পার্কিং করা ছিল রাজধানীর বিদুর কর্তা চৌমুহনি থেকে কর্নেল চৌমুহনি পর্যন্ত। এই গাড়িগুলি সাফাই করে ট্রাফিক প্রশাসন। এক ডি.এস.পি জানান, উপরাষ্ট্রপতির সফর ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে এবং যানজট মুক্ত রাখতে রাস্তার পাশে কোন ধরনের পার্কিং করা চলবে না। এমবিবি বিমানবন্দর থেকে আমতলী পর্যন্ত রাস্তা পরিষ্কার রাখার জন্য উদ্যোগ নিয়েছে প্রশাসন। রবিবার দুপুরে রাজ্য সফর শেষ করে তিনি ফের দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান