স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ মার্চ : মাঘের শেষে শিমুল-পলাশের রক্তিম আভা জানান দেয়, ঋতুরাজ বসন্ত এসে গিয়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুরু হয় হোলি দিয়ে। আজ হোলি। রঙে চারপাশ রঙিন হয়ে গেছে। তবে রঙয়ের ছোঁয়ায় রাঙুক মন। বসন্তের রং লেগেছে ছোট বড় সবার মধ্যে।
এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য মাধ্যম। এই উৎসবে পরিবার ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা সবার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বুধবার সকাল থেকেই রাজধানীর অলিগলি সর্বত্র দেখা গেছে রং খেলার আনন্দ। লক্ষীনারায়ণ মন্দির সংলগ্ন এলাকায় শ্রমিকরা রাস্তার পাশে আবার খেলায় ব্যস্ত হয়ে যান। সঙ্গে ছিল গান বাজনা। অপরদিকে ডিম সাগর পার্কে দেখা যাচ্ছে আবির খেলা। এই আনন্দমুখর দিনটির জন্য প্রতিবছর অপেক্ষায় থাকে ছোট বড় সকলে।

