Wednesday, March 11, 2026
বাড়িরাজ্যসুশাসন জামানায় ফ্লপ সরকারি প্রকল্প, পানীয় জল নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে সাব্রুমে

সুশাসন জামানায় ফ্লপ সরকারি প্রকল্প, পানীয় জল নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে সাব্রুমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :জল জীবন মিশন প্রকল্প ফ্লপ! মানুষকে আয়রন যুক্ত জল দিয়ে পানীয় জলের ঢাকঢোল পিটিয়ে পচার চলছে রাজ্যে জল জীবন মিশনের। এই ছবি সাব্রুম মহকুমার সাত চাঁদ আর ডি ব্লকের অন্তর্গত বি.কে পল্লী গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ এলাকার বিকে পল্লী পঞ্চায়েত দিন দিন রসাতলে যাচ্ছে। সময় মত খোলা হয় না, ফলে নানা সমস্যায় ভুগছে পঞ্চায়েত এলাকার জনগণ।

মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি, মঙ্গলবার বেলা এগারোটা বেজে গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত সচিব তনুশ্রী মল্ল ও পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীদের। সংবাদ মাধ্যমের সামনে এলাকার জনগণ জানায় প্রায়শই পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীরা সময়মতো পঞ্চায়েতে আসেন না, আবার কখনো দেখা যায় বেলা দুইটার পর পঞ্চায়েতর তালা খুলতে। এতে পরে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। এছাড়াও এলাকাবাসীর আরো গুরুতর অভিযোগ বি.কে পল্লী এলাকায় ২০ থেকে ২৫ পরিবারের একমাত্র জলের ব্যবস্থা পঞ্চায়েতের মধ্যে থাকা একটি জলের ট্যাংক।

 কিন্তু ওই ট্যাংক থেকে যে জল বের হয় তা প্রচুর পরিমাণ আয়রনযুক্ত জল, যা একেবারেই ব্যবহারের অযোগ্য। কিন্তু বাধ্য হয়ে ওই ২০ থেকে ২৫ পরিবারের লোকজনরা এই জলে ব্যবহার করতে হচ্ছে। আর এই জল ব্যবহার করে নানাবিধ সমস্যায় ভুগছে ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন। এলাকার জনগণের দাবি বহুবার এ বিষয়ে পঞ্চায়েত এবং এলাকার প্রধান ও মেম্বারদের জানানো হলেও কোন সুরাহা হয়নি। যাইহোক পানীয় জল নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে সাব্রুমে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য