স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : চন্দ্রশেখর তিওয়ারির ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন করল এ.আই.ডি.এস.ও, এ.আই.ডি.ওয়াই.ও এবং এ.আই.এম.এস.এস। চন্দ্র শেখর তিওয়ারি চন্দ্রশেখর আজাদ নামে পরিচিত ছিলেন। ১৯০৬ সালের ২৩ জুলাই উত্তর প্রদেশ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের সক্রিয় যোদ্ধা ছিলেন। ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, পরবর্তীতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। চন্দ্রশেখর আজাদ ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে মারা যান।
ব্রিটিশ বাহিনী সেদিন তাকে পার্কে ঘেরাও করে রেখেছিল। তিনি নিজের শেষ বুলেট দিয়ে নিজেকে গুলি করে হত্যা করেছিলেন। শুক্রবার চন্দ্রশেখর আজাদের ৯৬ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে যথাযথ মর্যাদায় সাথে পালন করল এ.আই.ডি.এস.ও, এ.আই.ডি.ওয়াই.ও এবং এ.আই.এম.এস. এস। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে এইদিন উপস্থিত সকলে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

