বাড়িরাজ্যরহস্য জনক মৃত্যু এক ব্যক্তির

রহস্য জনক মৃত্যু এক ব্যক্তির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : খালি বাড়িতে রহস্য জনক মৃত্যু এক ব্যক্তির। নাম মতিন্দ্র ত্রিপুরা। বয়স ৪০। ঘটনা সাব্রুম নগর পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় চন্দ্রশেখর রায়ের বাড়ির ভাড়া ঘরে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাব্রুম থানার পুলিশ। পুলিশ জানায় মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে নাকি খুন সেটা ষ্পষ্ট নয়। ময়না তদন্তের পর স্পষ্ট হবে। পুলিশ তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে। এদিকে  ঘটনাস্থলে পৌঁছে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে ফরেনসিক টিম। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য