স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : বাংলাদেশে পালাবদল হতেই ভারত – বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের দিশা খুঁজে পেল দু-দেশের সরকার এবং নাগরিক। শনিবার আগরতলা, কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা নিয়ে বিস্তারিত জানা যায়। এই বাস পরিষেবা পুনরায় শুরু হবে। কারণ ইতিমধ্যে ভিসা আপডেট শুরু হয়ে যাবে। বাস দিয়ে সকলে যাতায়াত করতে পারবে। রয়েল মৈত্রী নামে এবার দু’দেশের মানুষের জন্য পরিষেবা দেবে। রয়েল এবং টিআরটিসি মধ্যে চুক্তির ভিত্তিতে পরিসেবা প্রদান করে কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান এই বাস পরিষেবা বন্ধ থাকার পেছনে মূলত কারণ হলো সাময়িক সমস্যা সামনে এসেছিল।
ভারত এবং বাংলাদেশ কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। তাই এই বাস পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগরতলা-ঢাকা-কলকাতা মৈত্রী বাস পরিষেবা বাংলাদেশের অস্থিরতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল।বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পরিষেবাটি বন্ধ রাখা হয়েছিল। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে যাত্রী নিয়ে পুনরায় শুরু হবে এই পরিষেবা। শনিবার টায়েল রানের যাত্রাকালীন সময় একথা জানায় ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়।

