Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য মহারাজগঞ্জে বাজারে নিগমের অভিযান

মহারাজগঞ্জে বাজারে নিগমের অভিযান

মহারাজগঞ্জে বাজারে নিগমের অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : নিগমের সাফাই অভিযান থেকে এবার রেহাই পাবে না মহারাজগঞ্জ বাজারের বেআইনি ব্যবসায়ীরা। দীর্ঘ বছর ধরে মহারাজগঞ্জে বাজারে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে বহু ব্যবসায়ী। কোনরকম ট্রেড লাইসেন্স সহ প্রশাসনিক অনুমতি ছাড়াই তারা দিনের পর দিন ফুটপাত দখল করে ব্যবসা করছেন। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পালা নিগমের। প্রতিদিন মহারাজগঞ্জ বাজারে অন্যতম সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যানজট। সকাল থেকে রাত পর্যন্ত যানজটে অভ্যস্ত হয়ে পড়েছে পথচারীরা।

বিভিন্ন সময় দাবি তুলতো কবে শোধরাবে নিগম কর্তৃপক্ষ? হয়তো এবার শুধরানোর সময় এসেছে। মঙ্গলবার দুপুর বেলা নিগম প্রশাসনিক আধিকারিকদের নিয়ে অভিযানের নামে। টাস্ক ফোর্সের কর্মীরা বেআইনিভাবে রাস্তার পাশে বসে থাকা ফল ফুল সহ ফাস্টফুডের দোকান উচ্ছেদ করে। একই সঙ্গে সুবিধাবাদী কিছু ব্যবসায়ীদের ফ্লেক্স সাইনবোর্ড সহ এডভেরাইজ করার জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম  তুলে নিয়ে আসে। এখন দেখার বিষয় অভিযান জারি থাকে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha