স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : ঘটা করে প্রতি বছরের মত এবছরও পালন করা হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ। কিন্তু সড়ক সুরক্ষা সপ্তাহের মধ্যেও ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। গাড়ি চালকদের অসাবধানতা, প্রশাসনের কড়া পদক্ষেপের অভাবে ঝরছে এই প্রান। শুক্রবার কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত হল চারজন এবং আহত হয় দুইজন। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার TR-1AU 1756 নম্বরের একটি লরি ও TR 02 C 3991 নম্বরের একটি ইলেকট্রনিক অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে নিহত হয় অটো চালক ভাস্কর গোস্বামী, বয়স ৪৫, বাড়ি উত্তর পাবিয়াছড়া। বাকি নিহতরা হলেন কাঞ্চনা চাকমা, বয়স ৫৫ বছর, বাড়ি মাছলি শিববাড়ি শরৎকার এলাকায়, হরিশংকর দেবতাতা, বয়স ৫২ বছর, বাড়ি মাছলি এলাকায় এবং গরিমিলি চাকমা, বাড়ি মাছলি এলাকায়। আহতরা হলেন যাত্রাপথী চাকমা, বাড়ি মাছলি এলাকায়, মায়ারানি দেবনাথ, বাড়ি পেঁচারতলে। তাদের কৈলাসহর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর বহিঃরাজ্যের শিলচরে স্থানান্তর করেন চিকিৎসক।এই ঘটনায় লরি চালক পালিয়ে যায়। এদিকে কুমারঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

