স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : ধর্মনগরে নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার নাক্রটিক্স পুলিশ সুপার শ্যামানন্দ শর্মার নেতৃত্বে এস.টি.এফ, ধর্মনগর থানার পুলিশ ও বি.এস.এফ-এর যৌথ অভিযানে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ইয়াকুব নগর ২ নং ওয়ার্ডে হাফিজ মিয়ার বাড়িতে হানা দেয়।
অভিযান চলাকালীন সেখান থেকে উদ্ধার হয় টাকা হিসেবে করার মেশিন, নগদ তিন লক্ষ টাকা, একাধিক ধারালো অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট। উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে ধর্মনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত অর্থ ও সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

