Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যলজ্জায় পড়ে নাম সংশোধন করল নিগম

লজ্জায় পড়ে নাম সংশোধন করল নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জানুয়ারি: অবশেষে সমালোচনার মুখে পড়ে আগরতলা টাউন হলের নয়া নাম সংশোধন করলো আগরতলা পুর নিগম। ডক্টরেট এবং ডাক্তার মধ্যে যে কতটা তফাৎ সেটাই ভুল করলো আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। জানা যায়, বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে তাদের দলের শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাকরণ করবে। যথারীতি ইতিহাস বদলে নামাকরণ করল নিগম কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার পরেই সামাজিক মাধ্যমে এবং পথচারীদের মধ্যে একটাই প্রশ্ন সৃষ্টি হলো শ্যামাপ্রসাদ মুখার্জী কবে ডাক্তারি পাস করেছিলেন? তিনি কোন ধরনের রোগী দেখতেন? ডক্টরেট জুড়ে ছিল তাঁর নামের সঙ্গে। সকলের মনে এই সংশয় সৃষ্টি হওয়ার পর বিতর্ক ঘিরে ধরে সরকারকে এবং দায়িত্বপ্রাপ্ত নিগমকে। তখন ২৪ ঘণ্টার মধ্যেই নিজেদের ভুল সংশোধন করতে বাধ্য হয় নিগম। বৃহস্পতিবার নাম সংশোধন করে লিখলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হল। নামের নিচে লেখা রয়েছে আবার আগরতলা পুর নিগম। যাইহোক ভুল সংশোধন করে নিগম মান রক্ষা করলো সরকারের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য