Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যরেবতী ত্রিপুরার বিরুদ্ধে মেলাঘর থানায় মানহানির মামলা করলেন ডেবিড মুড়াসিং

রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মেলাঘর থানায় মানহানির মামলা করলেন ডেবিড মুড়াসিং

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মেলাঘর থানায় মানহানির মামলা করলেন তিপরা মথার নেতা ডেবিড মুড়াসিং। অভিযোগ, গত ২৫ শে জানুয়ারি কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের তৈবান্দালে এম.ডি.সি পদ্মলোচন ত্রিপুরার উদ্যোগে এক মেগা বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কিন্তু সে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মথার নেতা ডেভিড মুরাসিংকে নিয়ে বলেন, ডেভিড মুড়াসিং দিল্লিতে আন্দোলনে গিয়ে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন। আন্দোলনের পর ডেভিড মুড়াসিং নিজের জন্য গাড়ি ক্রয় করেছেন, রাবার বাগান কিনেছেন এবং তিনি নাকি বিদেশও ভ্রমণ করেছেন।

 এই বক্তব্য শোনার পর, ডেভিড মুড়া সিং একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেন রেবতী ত্রিপুরাকে। তিনি বলেন, তার বিরুদ্ধে, রেবতী  ত্রিপুরা যে বক্তব্য দিয়েছেন, সেটার প্রমাণ দেখাতে পারলে তিনি তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। তিনি আরো বলেন, রেবতী  ত্রিপুরা তার বিরুদ্ধে বিদেশে ভ্রমণ নিয়ে, যে বক্তব্য দিয়েছেন, সেটা একপ্রকার মিথ্যা এবং ভিত্তিহীন। ডেভিড মুড়াসিং বক্তব্য, আজ পর্যন্ত তিনি কোন পাসপোর্টে করেননি, তাহলে তিনি, কি করে বিদেশে গেলেন? আজকে ডেভিড মুড়াসিং বেরতী এিপুরার এ সমস্ত মিথ্যা ও ভিত্তিহীন  বক্তব্যের প্রতিবাদ জানিয়ে, মেলাঘর থানা রেবতী ত্রিপুরার বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। আরো বলেন, আগামী ১০ দিনের মধ্যে যদি রেবতী ত্রিপুরা পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাহলে জবাব চাইতে যাবেন তাঁর বাসভবনে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য মিথ্যা বলে দাবি করলেন ডেভিড। এডিসির জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। দেশে এবং রাজ্যে জুমলা এবং মিথ্যা প্রচার চলছে। এডিসিতে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য