Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য২৯ জানুয়ারি থেকে ৩৬ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা

২৯ জানুয়ারি থেকে ৩৬ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  রাজ্য সরকার স্থানীয় শিল্পগতি, ব্যবসায়ী ও বিনিযোগকারীদের উৎসাহিত করার জন্য প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ৩৬ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ শে জানুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৩৬ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এই কথা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি আই ডি সি -র চেয়ারম্যান নবাদল বানিক ও দপ্তরের সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। এইবছর মোট ৫৮০ টি স্টল অংশগ্রহণ করবে মেলায়। এর মধ্যে রাজ্য এবং আসাম, মণিপুর, মিজোরাম, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, পাজাব থেকে আগত শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের স্টল স্থাপন করবেন। প্রদর্শকদের মধ্যে সরকারি বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা, বেসরকারি কোম্পানি, স্থানীয় উদ্যোক্তা এবং কারিগর, আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতিসম্পন্ন প্রদর্শকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে হস্ত চালিত তাঁতের পণ্য, হস্তশিল্প, পোশাক, গহনা, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও পণ্য, গৃহস্থালীর সামগ্রী, কৃষি ও উদ্যানজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং আরও অনেক কিছু। স্থানীয় কারিগরদের সহায়তা করার জন্য, স্বনির্ভর গোষ্ঠী এবং এনজিওদের কিছু স্টল বিনামূল্যে বরাদ্দ করা হয়েছে। আসন্ন মেলার মূলভাব হলো “ত্রিপুরা: উত্তর-পূর্বের উদীয়মান শিল্প কেন্দ্র”। এর মাধ্যমে আশা করা হচ্ছে যে ত্রিপুরা বিনিয়োগকারীদের জন্য প্রধান গন্তব্য হয়ে উঠবে এবং রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে। এমনটাই আশা ব্যক্ত করেন মন্ত্রী সান্তনা চাকমা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন টি আই ডি সি -র চেয়ারম্যান নবাদল বানিক ও দপ্তরের সচিব কিরণ গিত্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য