বাড়িরাজ্যতিপরা মথার নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর সার

তিপরা মথার নেতার বাড়ি থেকে উদ্ধার প্রচুর সার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: ধলাই জেলার লংতরাইভ্যালীর ছৈলেংটা থানাধীন দূর্গাছড়া এলাকার তিপরা মথা দলের নব্য নেতা মোহন লাল চাকমার বাড়ি থেকে কৃষি দপ্তরের জৈব সার উদ্ধার করেছে সংশ্লিষ্ট দপ্তর। সংবাদ সূত্রে জানা যায়, তিপরা মথা দলের নেতা মোহন লাল চাকমার বাড়িতে বৈধ কাগজপত্র ছাড়া তার বাড়িতে জমা রেখেছে প্রচুর জৈব সার। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায় বহু প্রকৃত কৃষকরা সার পাচ্ছে না কিন্তু নেতা হ‌ওয়ার সুবাদে হাতিয়ে নিচ্ছে সরকারের সুযোগ সুবিধা।

উল্লেখ্য, তিপরা মথা দলের নেতা মোহন লাল চাকমার স্ত্রী যমুনা চাকমা ছামনু এলাকায় কৃষি দপ্তরের কর্মরত ছিল তখন এই সব কান্ড সংঘটিত হয়। বর্তমানে যমুনা চাকমা অন্যত্র বদলি হয়েছে। মঙ্গলবার স্থানীয়রা একত্রিত হয়ে মোহন লাল চাকমার বাড়িতে হানা দেয় সঙ্গে ছৈলেংটা  থানার পুলিশ এবং ছামনু কৃষি দপ্তরের আধিকারিক জ্যোতির ময় চাকমা মোহন লাল চাকমার বাড়ি থেকে মোট ৫৮ বস্তা জৈব সার উদ্ধার করে। গোটা বিষয়ে পুলিশ তদন্তে নেমেছে সেইসাথে দপ্তর কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে খবর। অন্যদিকে দপ্তরের স্টোর কিপারের বক্তব্যে অন্য কিছু বেড়িয়ে আসছে। এদিকে তিপরা মথা দলের নেতা মোহন লাল চাকমা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য