বাড়িরাজ্যনিখোঁজ যুবক, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল নিখোঁজ যুবকের মা

নিখোঁজ যুবক, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করল নিখোঁজ যুবকের মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জানুয়ারি: সাব্রুম মহকুমা মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের ২-নং ওয়ার্ডের সাহা পাড়ার বাসিন্দা প্রদীপ দেবনাথ মধুসূদন দত্ত কলেজের পড়াশোনা করে এবং স্ত্রী, মা সহ তিনজনের সংসার। প্রদীপ দেবনাথ অন্যের রাবার বাগানের রাবারের কস তুলতেন। এটাই ছিল উনার সংসার চালানোর মূল জীবিকা। ছেলে প্রদীপ দেবনাথ প্রতিদিন নাকি সকালবেলা ঘুম থেকে উঠে রাবারের কস সংগ্রহ করতে চলে যায়। প্রতিদিনের মতন গত ১৭-ই জানুয়ারী সকাল ছয় ঘটিকার সময় বাড়ি থেকে বের হয় রাবার গাছের কস সংগ্রহ করার জন্য।

 পরিবারের লোকজনরা দুই দিন যাবত আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ নেওয়ার পর এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেষ ১৯-শে জানুয়ারী মনুবাজার থানার নিখোঁজ ডায়েরী করেন। আজ ১০ দিন হতে চলেছে এখনো পর্যন্ত ছেলে বাড়িতে ফিরে নেই। নিখোঁজ হওয়া প্রদীপ দেবনাথের মামা তপন দেবনাথ জানান গত কয়েকদিন আগে পরিবারের কাছে একটি ফোন নাম্বার থেকে ফোন করে বলেন এক হাজার টাকা পাঠালে ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকেট কেটে বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করে দেব। পরিবারের লোকজনরা সাথে সাথে অনলাইনে টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পর সাথে সাথে ঐ মোবাইল নাম্বারটি বন্ধ করে দেন আসামের ঐ অপরিচিত ব্যক্তি। পরিবারের লোকজনরা নিরুপায় হয়ে সাংবাদিকের দ্বারস্থ হয়। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে ছেলেকে ফিরে পাওয়ার জন্য আবেদন করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য