Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ৫৩ তম রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

৫৩ তম রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

৫৩ তম রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :মঙ্গলবার আগরতলার উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত থিমের উপর ভিত্তি করে ৫৩ তম রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর সূচনা করলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এদিনের প্রদর্শনীতে রাজ্যের প্রতিটি জেলা থাকে পাঁচটি করে মডেল অংশগ্রহণ করে। প্রদর্শনীর উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান প্রত্যেকে যেন বাড়িতে গিয়ে একটি করে বৃক্ষ রোপণ করে। কারন আত্ম নির্ভর ভারত এবং আত্ম নির্ভর ত্রিপুরা করতে হলে পরিবেশকে বাদ দিয়ে তা করা সম্ভব নয়। যে কোন মানুষ অক্সিজেন না নিয়ে বেঁচে থাকতে পারবে না। তাই গাছ লাগানোর জন্য এবং গাছকে রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha