Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আন্দোলনের ডাক সিভিল পেনশনার্স এসোসিয়েশনের

আন্দোলনের ডাক সিভিল পেনশনার্স এসোসিয়েশনের

আন্দোলনের ডাক সিভিল পেনশনার্স এসোসিয়েশনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জানুয়ারি :অষ্টম পে কমিশন ইস্যুতে প্রধানমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করলো সিভিল পেনশনার্স এসোসিয়েশন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সংগঠনের কনভেনার গোপাল সিনহা। তিনি বলেন, লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন প্রায় ৭০ লক্ষের কাছাকাছি। প্রতিবার যখন পে কমিশন হয় তখন কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের পেনশন রিভিশনের কথা উল্লেখ থাকে।

এবার পেনশন রিভিশনের জন্য যে কমিশন হয়েছে তার মধ্যে আশ্চর্যজনকভাবে পুরনো সিস্টেমের পেনশনারদের পেনশন রিভিশন সম্পর্কে কোন কিছু বলা হয়নি। তিনি আরো বলেন, গত পার্লামেন্ট অধিবেশনে টের পাওয়া গিয়েছিল যে পেনশন রুলস ১৯৭২-এর উর্ধ্বে উঠে সরকার নিজে থেকে পেনশনারদের পেনশন ঠিক করবেন। এবং ডিভিশন ক্রিয়েট করতে পারবে। তাই সরকারের উদ্দেশ্যে দাবী করা হচ্ছে সংক্ষেপে ভেলিডেশান ক্লথ দিয়েছেন বাতিল করা। আগামী ১৩ ফেব্রুয়ারি আগরতলা শহরে হবে একটি ধর্ণা কর্মসূচি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha