Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যসিটি স্ক্যান মেশিন বিকল জিবি হাসপাতালে

সিটি স্ক্যান মেশিন বিকল জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জানুয়ারি : গর্বের জিবি হাসপাতালে মুখ থুবড়ে পড়লো চিকিৎসা পরিষেবা। কর্মী স্বল্পতা আয়ুষ্মান সেন্টারে এবং বিকল হয়ে রয়েছে সিটি স্ক্যান মেশিন। দিনভর দুর্ভোগের শিকার হলেন রোগীরা। বুধবার মকর সংক্রান্তির দিনে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত জিবি হাসপাতালে আর সবকটা দিনের মতোই রোগীদের ভিড় ছিল। কিন্তু এদিন চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে দুর্ভোগের মুখে পড়লেন রোগীরা।

আয়ুষ্মান সেন্টারে কর্মী স্বল্পতার অভাব দেখা দেয়। দীর্ঘ সময় আয়ুষ্মান সেন্টারে দাঁড়িয়ে থাকে রোগীর আত্মীয় পরিজনেরা। কেউ প্রয়োজনীয় ওষুধপত্র নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কেউ আয়ুষ্মান কার্ড নথিভুক্ত করার জন্য দাঁড়িয়ে রয়েছেন।এদিকে আয়ুষ্মান সেন্টারের একজন কর্মী জানিয়েছেন, শুধুমাত্র আজকের দিনেই কর্মী স্বল্পতার অভাব। কারণ একজন ছুটি নিয়েছেন। যার কারণে তাকে এই হাসপাতালেরই আরও একটি জায়গায় গিয়ে কাজ করতে হয়েছে এই আয়ুষ্মান সেন্টার বন্ধ রেখে। এদিকে দুদিন ধরে বিকল হয়ে রয়েছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারের সিটি স্ক্যান মেশিন। রোগীরা দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ লাইনে। চিকিৎসক সিটি স্ক্যান লিখে দিয়েছেন। কিন্তু রোগীর সিটি স্ক্যান করাতে পারছেন না তাদের আত্মীয়- পরিজনেরা মেশিন বিকল হয়ে পড়ার কারণে। এদিন জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য