Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য ট্রেনের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

ট্রেনের ধাক্কায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জানুয়ারি :  ট্রেনের ধাক্কায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন ১৬ বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটেছে বীরচন্দ্র মনু অন্তগর্ত দুর্গারাই পাড়া এলাকায়। মৃত কিশোরের নাম দীপ কুমার রিয়াং, বয়স আনুমানিক ১৬ বছর।

পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, দীপ প্রতিদিনের মতোই শুক্রবার সকালেও প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। বাড়ির পাশে নিজস্ব রাবার বাগান থেকে এসে রেল লাইনের ধারে হাঁটাচলা করার সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha