Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য শিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

শিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

শিল্প ও বাণিজ্য মেলা ২৯ জানুয়ারি থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ ডিসেম্বর : ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা রাজ্য সরকারের অন্যতম বৃহৎ মেলা। এটি একটি বার্ষিক শিল্প ও বাণিজ্যিক অনুষ্ঠান। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্টার্ট-আপ, হস্ততাঁত ও হস্তশিল্প, স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তাদের উন্নয়ন সাধন করা এবং ব্যবসা প্রচার, যোগাযোগ ও বাজার সম্প্রসারণের জন্য একটি অভিন্ন মঞ্চ। এ বছরও শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম যৌথভাবে ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা - ২০২৬ আয়োজন করছে।

 রাজধানীর হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মেলা শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার গোর্খা বস্তি স্থিত ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ও এস ডি সুব্রত কুমার দাস এবং অনির্বাণ দত্ত। প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। অন্যান্য বছরের মতো এ বছরও বাঁশজাত পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, বস্ত্র, পাট, শাড়ি, কাপড়, গয়না, গৃহস্থালি সামগ্রী, রাবার পণ্য, আসবাবপত্র, অটোমোবাইল ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উৎপাদক ও ব্যবসায়ীরা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংস মেলায় অংশগ্রহণ করবেন। প্রতিদিন সন্ধায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান থাকবে। মেলায় মোট ৩৯০ টি স্টল বসবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha