Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যঅনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক

অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর :  খোয়াই বাস স্ট্যান্ডের মধ্যে সেখানকার কিছু মাতব্বরের নিয়ম লঙ্ঘনের কারণে আগরতলা স্থিত রাধানগর-কমলপুর ভায়া খোয়াই সড়কে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধের ডাক দিল রাধানগর বাস ওনার্স সেন্ডিকেটের সাধারন সম্পাদক সুবির দে।

 বুধবার সন্ধ্যায় রাধানগর স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে তিনি বাস পরিষেবা বন্ধ রাখার ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান কমলপুর, খোয়াই ও রাধানগরের বাস ওনার্স-রা বসে সিদ্ধান্ত নিয়েছিল কমলপুর থেকে আসা বাস গাড়ি গুলি খোয়াই স্ট্যান্ডে যাত্রী উঠানো এবং নামানোর জন্য ৯ মিনিট করে সময় পাবে। সিদ্ধান্ত মোতাবেক সবকিছু ঠিকঠাক চলছিল।

 কিন্তু কয়েকদিন ধরে কমলপুর থেকে আসা বাস গাড়ি গুলিকে খোয়াই স্ট্যান্ডে ৫ মিনিট সময়ের বেশি দাঁড়ানোর জন্য দেওয়া হচ্ছে না। খোয়াই বাস ওনার্স কমিটির সম্পাদক কারো সাথে কোন ধরনের আলোচনা না করে এই কমলপুর থেকে আসা বাস গুলিকে খোয়াই স্ট্যান্ডে দাঁড়ানোর সময় সীমা ৯ মিনিট থেকে ৪ মিনিট কমিয়ে ৫ মিনিট করে দিয়েছেন। আবার কোন গাড়ি যদি খোয়াইর গাড়িকে ওভারটেক করে, তবে সেই গাড়িকে দাড় করিয়ে দুর্ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে মঙ্গলবার আগরতলা থেকে কমলপুরের উদ্দেশ্যে যাওয়া গাড়ি গুলিকে মানিক ভান্ডার যাত্রী নামিয়ে ঘুরিয়ে দিয়েছে কমলপুরের গাড়ি মালিকরা। তাই বুধবার থেকে আগরতলা ও কমলপুরের বাস গাড়ি মালিকরা বাস পরিষেবা বন্ধ করে দেয়। খোয়াই থেকে আসা বাস গুলিকে রাধানগর স্ট্যান্ডে যাত্রী নামানোর পর খালি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রাধানগর-কমলপুর ভায়া খোয়াই সড়কে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য