Monday, August 10, 2026
বাড়ি রাজ্য শুরু হয়েছে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যপদ অভিযান

শুরু হয়েছে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যপদ অভিযান

শুরু হয়েছে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যপদ অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর :  মঙ্গলবার থেকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সদস্য পদ অভিযান ও নয়া যুব কংগ্রেস সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সর্বভারতীয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্মিতি রঞ্জন লেংখা এবং নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার মুরুগান মুনিরথনম। মুরুগান মুনিরথনম জানান মঙ্গলবার থেকে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যপদ অভিযান শুরু হয়েছে।

একই সাথে প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও এইদিন থেকে শুরু হচ্ছে। ২০০৯ সাল থেকে যুব কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুরূপ ভাবে প্রতিটি রাজ্যেও যুব কংগ্রেসের সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ভাবে এই নির্বাচন সম্পন্ন করা হয়। প্রথমে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ হবে। তারপর মনোনয়নপত্র স্কুটিনি করা হবে। স্কুটিনির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে নির্বাচন হবে। নির্বাচনের পর সকলে মিলে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha