Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ বাস দুর্ঘটনা

ভয়াবহ বাস দুর্ঘটনা

ভয়াবহ বাস দুর্ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ডিসেম্বর : সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। ঘটনা আগরতলা থেকে করবুক যাওয়ার পথে দুলুমা ক্যাম্প এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, যাত্রীবাহী একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুত গতিতে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ যান দূর্ঘটনায় আহত বহু। জানা যায় আগরতলা থেকে করবুক যাওয়ার পথে দুলুমা ক্যাম্প এলাকায় আসতেই দ্রুত গতিতে থাকার কারনে বাক নিতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

এতে বাসে থাকা যাত্রীরা গুরুতর ভাবে আহত হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর ভাবে আহতদের নিয়ে যায় অমরপুর হাসপাতালে। অল্প বিস্তরে আহতদের নিয়ে আসা হয় নতুনবাজার ও গ্রামীণ হাসপাতালে। আহতরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha