স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ ডিসেম্বর : আগরতলা শহরে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গত ২৫ অক্টোবর বাধারঘাট শ্রীপল্লী এলাকার সঞ্জয় সাহা এডি নগর থানায় অভিযোগ দায়ের করেন দোকান থেকে তার মার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে এক যুবক। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এডি নগর থানার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তারপর পুলিশ দুজনকে জালে তুলতে সক্ষম হয়। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এডি নগর থানার ওসি জানান গত ২৫ অক্টোবর দুপুর দুইটা পনের মিনিটের নাগাদ এক যুবক এসে আইসক্রিম দেওয়ার কথা বলে গলা থেকে দশ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ তদন্তে নেমে প্রথমে পলাতক প্রশান্ত শীলকে ইছা বাজার থেকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সহযোগী বিশ্বনাথ দত্তকে আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে আটক করে স্বর্ণের চেইনটি। ধৃত দুজনের বাড়ি ইছা বাজার সংলগ্ন কবিরাজটিলা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশের ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। তবে পুলিশকে ঘুমে রেখে এডি নগর থানাধীন বিভিন্ন এলাকায় ছিনতাই এবং নেশা কারবারিদের উপদ্রব ক্রমশ বেড়ে চলেছে। পুলিশের নিয়মিত টহলদারি নেই বলে অভিযোগ উঠছে বিভিন্ন এলাকা থেকে। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ সচেতন নাগরিক মহল। দিন দুপুরে জনবহুল এলাকা মধ্যে এ ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হয় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা নিয়ে। এলাকাবাসীর ধারণা ছিনতাই চক্র মাথা ছাড়া দিয়েছে এলাকায়। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে গোটা চক্র জালে উঠে কিনা।

