Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতি কংগ্রেসের শ্রদ্ধা

প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতি কংগ্রেসের শ্রদ্ধা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ ডিসেম্বর :  ২০০০ সালে ৯ ডিসেম্বর প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং। আজ তাঁর ২৫ তম প্রয়াণ বার্ষিকী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, শচীন্দ্রনাথ সিং ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী।

 ১৯৬৪ সালের ১ জুলাই থেকে ১৯৭২ সালের ১ নভেম্বর পর্যন্ত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে, তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলে যোগদান করেন। তিনি কংগ্রেস ফর ডেমোক্রেসির সদস্য হিসাবে ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হন।ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে স্নেহের সাথে “শচীনদা” বলা হতো এবং তার সরলতা ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য