Friday, August 7, 2026
বাড়ি রাজ্য স্মার্ট সিটির কাজে সমস্যায় পড়ছে মানুষ

স্মার্ট সিটির কাজে সমস্যায় পড়ছে মানুষ

স্মার্ট সিটির কাজে সমস্যায় পড়ছে মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : স্মার্ট সিটির কর্মযজ্ঞে অতিষ্ঠ সাধারণ নাগরিক। চারিদিকে শুরু হয়েছে রাস্তা কেটে ড্রেন সংস্কার এবং বিদ্যুতিক কাজ। যত্রতত্র বড় বড় গর্ত করে রাখা হয়েছে। কোথাও কোথায় আবার গর্ত খুড়ে মাটি ফেলে রাখা হয়েছে রাস্তার উপর।

যার জেরে জায়গায় দেখা দিচ্ছে জ্যাম। গর্ত খুড়তে গিয়ে কোথাও কেটে ফেলা হচ্ছে জলের পাইপ আবার কোথাও কেটে ফেলা হচ্ছে গ্যাসের লাইন। স্মার্ট সিটির কাজের ফলে ভোগান্তির শিকার অভয়নগর এলাকার জনগণও। জিবি-মোটরস্ট্যান্ড ভায়া অভয়নগর রোডে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে। প্রতিটি গলির মুখে গর্ত খুড়তে গিয়ে জলের পাইপ লাইন, গ্যাসের লাইন কেটে রাখা হচ্ছে। অত্যন্ত ধীর গতিতে চলছে কাজ।

একদিন কাজ করা হলে ৫ দিন কাজ করা হয় না। জলের পাইপ লাইন কাটা হলেও সেই পাইপ লাইন সারাই করার ক্ষেত্রে একে অপরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দাবি অতি দ্রুত অভয়নগর এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ সম্পন্ন করে দেওয়া হোক। তবে স্মার্ট সিটির কাজ কবে নাগাদ সম্পূর্ণ হবে সেটা কেউ বলতে পারছে না। বৃষ্টির মরশুমে না হলেও ধূলোতে রাস্তাঘাটের অবস্থা কাহিল। নাজেহাল আমজনতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha