Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য সমবায় সমিতিগুলি গ্রামীণ মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার : অর্থমন্ত্রী

সমবায় সমিতিগুলি গ্রামীণ মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার : অর্থমন্ত্রী

সমবায় সমিতিগুলি গ্রামীণ মহিলাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার : অর্থমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক ৭২ তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা চক্র। ত্রিপুরা সরকারের সমবায় সমিতি সমূহের উপনিয়ামকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল ভাবনা হলো “আত্মনির্ভর ভারত গড়ার একটি মাধ্যম হিসেবে সমবায়"।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বক্তব্য রেখে বলেন, সমবায় সমিতিগুলি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, এটি গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা এবং সামাজিক সুরক্ষার মূল হাতিয়ার। তিনি আরোও বলেন, হস্তশিল্প, মৎস্য এবং তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সমবায়ের আওতায় এনে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সরকারি সহায়তার আশ্বাস দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান