Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমন্ডল নেতার বিরুদ্ধে সিপিএমের মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পুলিশের কাছে

মন্ডল নেতার বিরুদ্ধে সিপিএমের মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পুলিশের কাছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ নভেম্বর : বড়জলা বিধানসভার কেন্দ্রের মন্ডল নেতা টিংকু ব্রত দাসের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা করল সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। গত ১৪ নভেম্বর বিহারে এন.ডি.এ -র জয়ের পর ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের নতুন নগর মন্ডল কার্যালয় থেকে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিজয় উৎসব পালন করে দিশেহারা হয়ে পড়েন বিজেপি নেতা টিঙ্কুব্রত দাস। তিনি সরাসরি সিপিআইএমের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন সাধু সাবধান হয়ে যাও, না হলে তোমরা জীবন এবং যৌবন নিয়ে সংকটে পড়বে।

 সমাজকে কলুষিত করার চেষ্টা করলে এবং বিভ্রান্ত সৃষ্টি করলে তোমাদের পিঠের চামড়া তুলে দেবো এবং তোমাদের শেষ করে দেব। এই ভিডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে আতঙ্ক এবং সুশাসন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরমধ্যে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করল সিপিআইএম। রবিবার দুপুরে থানায় গিয়ে মামলা দায়ের করার সময় থানায় উপস্থিত ছিলেন সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, এলাকার বিধায়ক সুদীপ সরকার, মহকুমা কমিটির নেত্রী কৃষ্ণা মজুমদার।

সদর বিভাগীয় কমিটির সম্পাদক অমল চক্রবর্তী জানান ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি বড়জলা মণ্ডলের নেতা টিঙ্কু ব্রত দাস প্রকাশ্যে সিপিআইএম কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেয়। সেই হুমকির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। রবিবার সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে অভিযুক্ত টিঙ্কুব্রত দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এনসিসি থানায়। যাতে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে এনসিসি থানার পুলিশ। তিনি আরো বলেন বর্তমান সরকারের সমালোচনা করলে মানুষকে গ্রেফতার করে নিচ্ছে পুলিশ। অথচ বিরোধীদের এভাবে হুমকি দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, এখন পুলিশের মহা নির্দেশক কোন সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নেয় শাসক দল এবং তাদের মন্ডল অফিস। যার কারণে সামাজিক মাধ্যমে মন্ডল নেতার এমন হুমকির পরেও কোন স্বতঃপ্রণোদিত মামলা নেয়নি পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য