স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : বৃহস্পতিবার গাঁজা বিরোধী অভিযান চালানো হয় বিশালগড় থানা এলাকার বংশীবাড়ি এডিসি ভিলেজের বেল বাড়ি এবং বরকুচি এলাকার প্রত্যন্ত টিলাভূমিতে। বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সেন্থিয়ার বিশালগড় থানার পুলিশ, সিপাহীজলা জেলার গোয়েন্দা শাখার কর্মী, সিআরপিএফ ১১ নং বাহিনীর জওয়ান, টিএসআর ১৪ নং বাহিনীর মহিলা টিএসআর জওয়ান ও বেশকিছু শ্রমিককে নিয়ে গাজা বিরোধী অভিযান চালান।
এইদিন ৪৫ টি ফ্লটে এক লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়। বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া জানান নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে গাজা বিরোধী অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে বিশালগড় মহকুমায়ও গাজা বিরোধী অভিযান চলছে। এইদিন ৪৫ টি প্লটে ১ লক্ষাধিক গাজা গাছ ধ্বংস করা হয়েছে। আগামিদিনেও এই ধরনের গাজা বিরোধী অভিযান চালানো হবে। তিনি এইদিন গাঁজা চাষিদের সতর্ক করে দিয়ে আহ্বান জানান গাজা চাষ থেকে বিরত থাকার জন্য।।

