Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যক্রাইম ব্রাঞ্চের থাবা এবার অপু দাসের বাড়িতে, পলাতক অপু দাস

ক্রাইম ব্রাঞ্চের থাবা এবার অপু দাসের বাড়িতে, পলাতক অপু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :জিরানিয়া ফেন্সি কান্ডের ঘটনার বিষয়টি নিয়ে তদন্তকালীন অবস্থায় পুলিশ এবার আনা দিল কলমচৌড়া থানাধীন বড়মুড়া এলাকার এক রাঘব বোয়ালের বাড়িতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নেশার কারবারের সাথে জড়িত থেকে আলিশান জীবন যাপন করছে অভিযুক্ত অপু দাস।

স্থানীয় জনপ্রতিনিধির কাছে তিনি একজন ফেভারিট কার্যকর্তা, দীর্ঘদিন ধরে উপর নীচ সবকিছু ম্যানেজ করে অপু দাস নেশা কারবারীর খাতায় লাল কালিতে নাম লিখিয়েছেন।

 মঙ্গলবার সকালবেলা তার বাড়িতে আনা দিল ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ, বিশালগড় থানার পুলিশ। পুলিশ অভিযান চালাতে পারে বলে টের পেয়ে আগে থেকেই গা ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত অপু দাস। এদিন অভিযানে নেতৃত্বে ছিলেন এন্টি নারকোটিক্স এএসপি সৌভিক দে। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। যদিও কোন কিছুই উদ্ধার করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তার বিরুদ্ধে আগেও মুঙ্গিয়াকামী থানায় একটি মামলা রয়েছে। ফেনসিডিল পাচারের ঘটনায় জড়িত সে।

এই অপু দাস গত কয়েকদিন আগেও বিধায়ক তফাজ্জল হোসেনের হাত থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন। তবে কান পাতলে এলাকায় অপু দাসের বিরুদ্ধে বহু অভিযোগ আরো রয়েছে বলে সূত্র খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য