Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজীবন ঝুঁকি নিয়ে বিদ্যালয় যাচ্ছে কচিকাঁচারা

জীবন ঝুঁকি নিয়ে বিদ্যালয় যাচ্ছে কচিকাঁচারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : রাজ্যের এডিসি -র উন্নয়নের ভুলে থানসার স্বপ্নে বিভোর জনজাতি দরদি নেতৃত্ব। বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তুলে জনজাতিদের উদ্দেশ্যে নানা স্লোগান তুলছেন। অথচ প্রকৃত উন্নয়নের কোন দেখা নেই রাজ্যে জনজাতি এলাকায়। এর নিদর্শন চড়িলাম ব্লকের রংমালা ভিলেজের শরৎ চৌধুরী পাড়া এলাকা। ক্ষোভে ফুঁসছে গ্রামের জনজাতি অংশের মানুষ। জানা যায় ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় এলাকায় যাতায়াতের রাস্তার মাঝে থাকা একমাত্র ব্রিজটি ভেঙ্গে গিয়েছিল।

 তারপর সেখানে একটি কালভার্ট তৈরি করে দেওয়া হয়। কিন্তু কালভার্ট তৈরি করে দেওয়ার পর ভারি বর্ষণে কালভার্টের এক পাশের এপ্রোচ সড়কটি জলের তোরে ভেসে যায়। তারপর থেকে কালভার্টটি গ্রামবাসীর কোন কাজে আসছে না। কালভার্টের পাশে বর্তমানে বাঁশের সাঁকো তৈরি করে গ্রামবাসীরা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে। স্থানীয় এক ব্যক্তি জানান বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করতে গিয়ে অনেকজন এখনো পর্যন্ত আহত হয়েছে।

শনিবার সকালেও একজন পরে গিয়েছে। নতুন করে ব্রিজ করে দেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ব্রিজ নির্মাণ করে দেওয়া হয় নি। যার কারনে গ্রামবাসীদের জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য